ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতভর থানা চত্বরে মেয়ের লাশ পাহারা দিচ্ছেন বাবা!

আকাশ জাতীয় ডেস্ক:

থানা চত্বরে রাতভর মৃত সন্তানের লাশ পাহারা দিচ্ছেন বাবা। শনিবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা রংছাতী ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গামে। ওই গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সাবিনা আক্তারের (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

সাবিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবিনা আক্তারকে। কী কারণে সে মারা যায় তা পরিবারের লোকজন জানে না।

তবে তার বাবা রামিজ উদ্দিন বলেন, ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল মেয়েটি। শনিবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে নামানো হয়।

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মরদেহ নামানো ছিল। শিশুটির মৃত্যু রহস্যজনক। তাই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আগামীকাল রোববার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

থানা চত্বরে মেয়ের বাবার পাহারা দেওয়া প্রসঙ্গে ওসি বলেন, লাশ আমাদের জিম্মাতেই আছে। তবে নিহতের বাবা মেয়ের লাশ রেখে যেতে না চাওয়ায় তিনি সেখানে বসে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাতভর থানা চত্বরে মেয়ের লাশ পাহারা দিচ্ছেন বাবা!

আপডেট সময় ১০:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১