ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

রোহিঙ্গাদের ৮টি লঙ্গরখানা খোলা হয়েছে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের মধ্যে খাবার সরবরাহে আটটি লঙ্গরখানা খোলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়ায় তিনি একথা বলেন। এ সময় রোহিঙ্গাদের ত্রাণবাহী যানবাহন চলাচল সহজ করতে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের কুতুপালং থেকে উখিয়া পর্যন্ত প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের পাশে আছে সরকার ও তাঁর দল আওয়ামী লীগ। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যাতে কেউ রাজনীতির জল ঘোলা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপিকে উদ্দেশে মন্ত্রী আরো বলেন, ‘একটি দল ও দালালপ্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ৮টি লঙ্গরখানা খোলা হয়েছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭