ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিনেদিন জিদান যে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। এবার লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন করে ফেললেন ফরাসি কিংবদন্তি।

রিয়ালের সঙ্গে জিদানের চুক্তির মেয়াদ বাকি ছিল আরও এক বছর। কিন্তু সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর পর নিজের ভবিষ্যত শঙ্কায় থাকায় বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিয়াল ছেড়ে গেছেন জিদান। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, জিদান তার পরবর্তী অ্যাসাইন্টমেন্ট হিসেবে জুভেন্টাস অথবা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন। এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, রাউল গঞ্জালেস অথবা অ্যান্তোনিও কন্তেকে।

২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুই ধাপে রিয়ালের কোচিং করিয়েছেন জিদান। যার মধ্যে প্রথম ধাপে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ১০ মাস পর ফের দায়িত্ব নিয়ে দ্বিতীয় ধাপে একটি লা লিগা ট্রফি নিশ্চিত করেন। তবে ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম কোনো শিরাপাই জিততে পারেনি দলটি। তৃতীয় বিভাগের দল আলকয়ানোর কাছে হেরে কোপা দেল রে থেকে আগেভাগে বিদায়ের পর চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় রিয়াল।

ইউরোপের শীর্ষ ক্লাব পর্যায়ের একমাত্র কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন জিদান। রিয়ালের কোচ হিসেবে তার ঝুলিতে আরও আছে ১টি লা লিগা, ২টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি স্প্যানিশ সুপার কাপের শিরোপা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান

আপডেট সময় ০৮:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১