ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

রেকর্ড অষ্টম পিচিচি ট্রফি মেসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচটি খেলেননি। এর পরও লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কারটা উঠতে যাচ্ছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির হাতেই।

৩০ গোল করে সবাইকে ছাড়িয়ে এই কিংবদন্তি। করিম বেনজেমা ও জেরার্দ মরেনোর গোল ২৩টি করে।

অ্যাতলেটিকোকে শিরোপা জেতানো লুইস সুয়ারেস করেছেন ২১ গোল। এখনো খেলা বাকি এমন দলের মধ্যে সেভিয়ার ইউসেফ এন নেসাইরির গোল ১৮টি। তাই রেকর্ড অষ্টমবার আর টানা পঞ্চমবার পিচিচি উঠতে যাচ্ছে মেসির হাতেই। ইউরোপের পাঁচ লিগে এত বেশিবার কোনো লিগের সর্বোচ্চ গোলদাতা হননি আর কেউই।

স্পেনের লা লিগায় এ নিয়ে ৮ বার সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। জার্মান কিংবদন্তি জার্ড মুলার বুন্দেসলিগায় ৭ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। গানার নরদাল সিরি ‘এ’ লিগে ও জিয়ান পিয়েরে পাপিন লিগ ওয়ানে ৫ বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি আছে সাবেক ফরাসী তারকা থিয়েরি অঁরির।

Tag :
আপলোডকারীর তথ্য

রেকর্ড অষ্টম পিচিচি ট্রফি মেসির

আপডেট সময় ০৯:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১