ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এনাম আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রূপচেং এলাকার বাসিন্দা ফজু মিয়ার ছেলে।

জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এনাম ভুক্তভোগী তরুণীকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয়ে গেলে আসামি বিবাহের আশ্বাসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এরপর মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি এনাম আহমেদ পলাতক ছিল।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামিকে গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে। কিন্তু আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ধর্ষণ মামলার আসামি এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১