ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

যমুনার চোরাবালিতে আটকে তিন বোনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর চোরাবালিতে আটকে সহোদর দুই বোনসহ তিন বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার চিনিরপটল এলাকায় যমুনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৃথী আক্তার, ঋতু আক্তার, অনামিকা।

এদের মধ্যে প্রীতি আক্তার ও ঋতু আক্তার আপন দুই বোন। অনামিকা আক্তার তাদের মামাতো বোন। এদের তিনজনের বাড়ি রংপুর জেলা শহরের বাবুপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, রংপুর থেকে বড় ভাই পার্থ মিয়ার বাড়ি সাঘাটায় বেড়াতে আসেন পৃথী, ঋতু ও অনামিকা। সকালে তিন বোন একসঙ্গে মিলে সাঘাটার চিনিরপটল এলাকার যমুনা নদীর বালু চরে ঘুরতে যান। ফেরার পথে ছোট বোন অনামিকা পানিতে পড়ে গিয়ে তার পা চোরাবালিতে আটকে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলেই তিন বোনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে  বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যমুনার চোরাবালিতে আটকে তিন বোনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১