ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক বৃদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের রায়পুরে ধর্ষণের শিকার ৬ বছরের এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত শাহজাহান আড্ডি (৬৫)। তিনি ওই গ্রামের আনাজি বাড়ির বাসিন্দা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বৃদ্ধকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন।

শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় শিশুটি বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে আসার পথে তাকে ডেকে নিয়ে যায় শাহজাহান। বাড়ির কোনায় একটি রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন বলেন, শিশুটির চিকিৎসা চলছে। আঘাত গুরুতর হলেও সে এখন আশঙ্কামুক্ত বলেই আমরা মনে করছি।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত বৃদ্ধ শাহজাহানকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৬ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক বৃদ্ধ

আপডেট সময় ০৮:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১