ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডে দুর্দান্ত মিশন শেষে সন্ধ্যায় ফিরছে কিশোরীরা

আকাশ স্পোর্টস ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি। তবে তাদের মিশনটা ছিল দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলের বড় হার দিয়ে মিশন ছিল হতাশার। তবে পরের দুটি ম্যাচে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স প্রতিপক্ষের সমীহও আদায় করে নিতে সক্ষম হয়েছে। সেই দুর্দান্ত মিশন শেষে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরছে কিশোরী দল।
দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে বাংলাদেশের কিশোরীরা হারে ৩-০ গোলে। তবে শেষ দিনে অস্ট্রেলিয়াকে তো কাঁপিয়েই দিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। খেলায় এক পর্যায়ে এগিয়েও গিয়েছিল কৃষ্ণা-মনিকা-শামসুন্নাহাররা। শেষ দিকে অস্ট্রেলিয়া সেই ব্যবধান ভেঙে ৩-২ গোলে জিতেছে। তাই এশিয়ার শক্তিশালী তিনটি দলের বিপক্ষে ধারাবাহিক উন্নতি বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করবে।
রবিবার শেষ ম্যাচের পর তাই সন্তোষ প্রকাশ করলেন কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্দান্ত পারফর্ম করেছে। তবে শেষ ১৫ মিনিটে কিছু ভুলে কারণে আমরা হেরেছি। তার ওপর আমরা ১০ জন নিয়ে খেলেছি। তবে এই টুর্নামেন্টে মেয়েদের ধারাবাহিক উন্নতি করেছে।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

থাইল্যান্ডে দুর্দান্ত মিশন শেষে সন্ধ্যায় ফিরছে কিশোরীরা

আপডেট সময় ০১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭