ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

গলাচিপায় সিঁধ কেটে চুরির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপায় সিঁধ কেটে চুরি করার সময় বাড়ির লোকজনের হাতে ধরা পড়েছেন এক দম্পতি। শনিবার গভীর রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের অমরি দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অমরি দাস বাড়ির লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় ওই স্বামী-স্ত্রীকে রবিবার গলাচিপা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় অমরি দাস বাদী হয়ে চুরির অভিযোগে স্বামী মো. জামাল ডাক্তার (৪০) ও স্ত্রী মোসা. পারভীন বেগম (৩২) এর বিরুদ্ধে রবিবার রাতে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের বাড়ি একই এলাকায়।

অমরি দাস জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার বসতঘরের সামনের দরজা কাচি দিয়ে সুকৌশলে খুলে ঘরে প্রবেশ করে স্বামী জামাল ডাক্তার ও স্ত্রী পারভীন বেগম। পিছনের বারান্দায় থাকা ট্রাঙ্কের তালা কাটার সময় শব্দ পেয়ে অমরি দাস চোর চোর বলে চিৎকার দিলে ঘরের লোকজন পারভীনকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় জামাল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন মিলে বাড়ির সামনের মাঠ থেকে জামালকে ধরে ফেলে। তিনি আরও জানান, কয়েক দিন আগে এই চোরেরাই তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল চুরি করে নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, চুরির অভিযোগে জামাল ও পারভীন নামে দুই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। তারা থানায় আটক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

গলাচিপায় সিঁধ কেটে চুরির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট সময় ০৯:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১