ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশেহারা স্বাগতকি শ্রীলঙ্কা। ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দিমুথ করুনারত্নে বাহিনী। ফলে জয়ের জন্য এখন বাংলাদেশের দরকার ৪৩৭ রান। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।

বাংলাদেশ বাংলাদেশ মাত্র ২৫১ রানে অলআউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭ সংগ্রহ করে স্বাগতিকরা। চতুর্থদিনের খেলায় আজ ফের ব্যাট করতে নামেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান।

মাত্র ১২ রান তুলে তাইজুল ইসলামের বলে আউট হন ম্যাথিউস। পরের উইকেটে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে লিড বাড়াতে থাকেন করুনারত্নে। তুলে নেন ক্যারিয়ারের ২৬তম অর্ধশত রান। ব্যক্তিগত ৬৬ রানে সাইফ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন করুনারত্নে।

পরের উইকেটে ব্যাট করতে আসা ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন মিরাজ। ৫২ বলে ৪১ রান তুলেন তিনি। আর তাইহুলের বলে আউট হওয়ার আগে ২৪ রান করেন নিশানকা। আগের ইনিংসে দুর্দান্ত ফিফটি তুলে নেয়া দিকভেলাও ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। এছাড়া রমেস মেন্ডিস ৮ এবং সুরাঙ্গা লাকমাল তুলেন ১২ রান। আর ৩ রানে অপরাজিত থাকেন প্রবীণ জয়াবিক্রমা।

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট নেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া দুটি নেন মিরাজ। আর একটি করে পেয়েছেন সাইফ ও তাসকিন।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে লাহিরু থিরিমান্নের ১৪০, দিমুথ করুনারত্নের ১১৮, ওসাদা ফার্নান্দোর ৮১ এবং নিরোশান দিকভেলার অপরাজিত ৭৭ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনে কাবু বাংলাদেশ। তামিম ইকবালের ৯২ এবং মুমিনুল হকের ৪৯ রানের ইনিংসের সুবাদে মাত্র ২৫১ রানেই থেমেছে সফরকারীদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন জয়াবিক্রমা। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুরাঙ্গা লাকমাল ও রমেস মেন্ডিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

আপডেট সময় ০১:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১