ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি পর উত্ত্যক্ত, ছাত্রলীগের নেতা কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর পরশুরামে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি এবং সেটি দিয়ে তাকে উত্ত্যক্তের অভিযোগে নায়েত হোসেন ওরফে আকাশ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

ছাত্রলীগ নেতা এনায়েত হোসেন উপজেলার মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনায়েত হোসেন কয়েক দিন আগে রাতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। পরে সেই মোবাইল ফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

শুক্রবার রাতে মির্জানগর ইউপির চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর সহযোগিতায় এলাকার লোকজন এনায়েতকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো বলেন, ছাত্রলীগের নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করেছেন তিনি।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে আগেও চুরির কয়েকটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি পর উত্ত্যক্ত, ছাত্রলীগের নেতা কারাগারে

আপডেট সময় ১১:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১