ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে গলা কেটে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মদনে প্রেমের ফাঁদে ফেলে কোর্টের মাধ্যমে বিয়ের এক বছর পর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন পলি আক্তার (২২) নামে এক গৃহবধূ।

তার স্বামী রাসেল মিয়া দা দিয়ে গলা কেটে হত্যাচেষ্টা করায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পলি আক্তারের বাবা বাবা রশিদ মিয়া। বুধবার দুপুরে মদন থানায় তিনি এ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে জানা যায়, মদন পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে রাসেল মিয়া এক বছর আগে বাড়িভাদেরা গ্রামের রশিদ মিয়ার মেয়ে পলি আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে কোর্টের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছু দিন যেতে না যেতেই স্বামী রাসেল ও তার মা-বাবা পলিকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যাচ্ছিল।

হতদরিদ্র মা-বাবার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব নয় জানালে তার ওপর নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য আবারো চাপ সৃষ্টি করলে পলি অপারগতা প্রকাশ করলে তার গলায় দা দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায়।

এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করেন। তার গলায় একাধিক আঘাতের চিহৃ রয়েছে।

ভুক্তভোগী পলি আক্তার জানান, এক বছর আগে পূর্বজাহাঙ্গীরপুর গ্রামের করিমের ছেলে রাসেল আমাকে প্রেমের ফাঁদে ফেলে কোর্টের মাধ্যমে বিবাহ করে। এরপর থেকে আমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য প্রায়ই মারপিট নির্যাতন চালায়। মঙ্গলবার আমাকে আবারো টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে এতে অপারগতা প্রকাশ করায় এক পর্যায়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে গলায় দা দিয়ে আঘাত করে। এ ব্যাপারে আমার বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমি এর ন্যায়বিচার চাই।

অভিযুক্ত স্বামী রাসেল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ব্যাপারে পলি আক্তারের বাবা রশিদ মিয়া বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে গলা কেটে হত্যাচেষ্টা

আপডেট সময় ০৯:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১