ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা দ্বিতীয়বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার এমনটি ঘোষণা করা হয়।

এর আগে জুভেন্টাসে অভিষেকের পরের মৌসুমেই ২০১৯ সালে পুরস্কারটি হাতে তুলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে গত বছর করোনা ভাইরাসের কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি। গত মৌসুমে রোনালদো ৩৩ লিগ ম্যাচে ৩১টি গোল করেছিলেন। যেখানে টানা নবমবার সিরি’আ শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।

এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জুভেন্টাস নারী দলের স্ট্রাইকার ক্রিস্টিয়ান গিরেল্লি। আর আতালান্তার গিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বর্ষসেরা কোচ হয়েছেন। যেখানে ক্লাবটি বর্ষসেরা দলের খেতাব জিতেছে।

আতালান্তা টানা দ্বিতীয়বার সিরি’আয় তৃতীয় দল হিসেবে শেষ করেছে। এছাড়া দলটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টানা দ্বিতীয়বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১