ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীকে সূর্য মনে করে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীকে সূর্য বলে মনে করে তার চারিদিকে পরিক্রমণ করেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন যেমন প্রধান নির্বাচন কমিশনার চান না, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান না। এছাড়া সরকার চালের বাজার স্থিতিশীল রাখতে পারছে না। দেশে দুর্ভিক্ষের হাতছানি লক্ষ্য করা যাচ্ছে। এই অবৈধ সরকারের পতনের জন্য আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দলের ২২ ট্রাক ত্রাণ আটকিয়ে দিতে পারে তার মানবতা কী হতে পারে? তার মধ্যে কোনো মমত্ববোধ আছে কিনা- তা নিয়ে সন্দেহ আছে। তার এবং সুচির মধ্যে কোনো পার্থক্য নেই।

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি আহসান হাবিব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীকে সূর্য মনে করে

আপডেট সময় ০৭:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭