ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কে বাঙালির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশাল আকৃতির নৌকার আদলে তৈরি নাগরিক সংবর্ধনার মঞ্চে ১৬ কোটি মানুষের জন্য ভাষন দেবেন ‘মানবতার মা’ (মাদার অব হিউম্যানিটি) খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতারা। এছাড়া তার এ ভাষণমঞ্চ প্রস্তুতির কাজও চলছে। এটাই হবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রধানমন্ত্রীকে দেওয়া এ বছরের সেরা চমক।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ও মানবতার মা শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি বিমানবন্দর ও জাতিসংঘের সামনে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এসব স্থানে কোন প্রকার বিচ্ছৃখংলা দেখা দিলে এ দেশের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

এছাড়া বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানগণ এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক বক্তব্য শোনার জন্য অপেক্ষায় থাকবেন। কারন এবারে জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সামনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে বক্তব্যে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা সংকটের ‘মূল কারণগুলো’ দেখিয়ে তা নিরসনে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর ম্যানহাটনের টাইমস স্কোয়ার এলাকায় ম্যারিয়ট মারকুইসের বলরুমে অনুষ্ঠিত হবে ‘মানবতার মা’ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কে বাঙালির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭