ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলছে মেসি-রোনালদোর লড়াই

আকাশ স্পোর্টস ডেস্ক:

কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? বরাবরের মতো ২০১৭-১৮ মৌসুমের শুরুতেও বিতর্কটা চলছে। চলতি মৌসুমে ঘরোয়া পাঁচ খেলায় নিষেধাজ্ঞার কারণে লা লিগায় এখনও মাঠে নামতে পারেননি রোনালদো। তিন খেলায় পাঁচ গোল করে এগিয়ে গেছেন মেসি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এক খেলায় দু’জনেই করেছেন জোড়া গোল। বোঝাই যাচ্ছে, এবারও প্রতিদ্বন্দ্বিতা হবে সমানে সমান। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যু-তে আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামতে পারবেন রোনালদো। তাদের দু’জনের মধ্যে কে সেরা- এই বিতর্কে অধিকাংশ সময়ই যুক্তির তুলনায় আবেগটাই প্রাধান্য পায় ফুটবল ভক্তদের মধ্যে। কিছু পরিসংখ্যান জানা থাকলে যা হতে পারে আরো আগ্রহউদ্দীপক।

লা লিগায় তিন খেলায় পাঁচ গোল করেছেন মেসি। রোনালদো লা লিগার কোন ম্যাচ এখনও খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে এক খেলায় জোড়া গোল করেছেন দু’জনেই। অন্যান্য প্রতিযোগিতায় দুই খেলায় একটি করে গোল করেছেন তারা। একটি পেনাল্টি গোল ছাড়া একটিতে মিস করেছেন মেসি। আছে একটি হ্যাটট্রিক। ম্যাচপ্রতি গোলের হার ১.৩৩। রোনালদো একটি পেনাল্টি গোল করেছেন। কোন হ্যাটট্রিক নেই। ম্যাচপ্রতি গোলের হার ১।

সব ধরনের প্রতিযোগিতায় মেসি ৫৪টি পেনাল্টি গোল করেছেন। মিস করেছেন ১৬টি। আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিক সংখ্যা ৩৬টি। ম্যাচপ্রতি গোলের হার ১.০২। বিপরীতে রোনালদো ৭৩টি পেনাল্টি গোল করেছেন। মিস করেছেন ১২টি। হ্যাটট্রিক করেছেন ৪২ বার। ম্যাচ প্রতি গোলসংখ্যা ১.০৩।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলছে মেসি-রোনালদোর লড়াই

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭