ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, জানাজা একসাথে

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়ার মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে শোকে মারা গেছেন তার স্ত্রী সুনারুন বেগম। তাদের জানাজাও হয়েছে একসাথে।

উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে স্বামী-স্ত্রীর এই মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার রাতে উভয় লাশের একসাথে জানাজার পর লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটাই মিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। আর তার স্ত্রীর হয়েছিল ৫৯ বছর। তারা এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রাম গ্রামের মধ্যম মহল্লার মৃত তফজ্জুল আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া মারা যান রবিবার দুপুরে। তিনি মারা যাওয়ার পর শোকে দুই ঘণ্টা পর মারা যান তার স্ত্রী সোনারুন বেগম।

রবিবার রাতে বাণীগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্থানীয় গোরস্তানে। তখন একসঙ্গে স্ত্রীর জানাজার পর উভয় লাশ স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, জানাজা একসাথে

আপডেট সময় ১০:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১