ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে সোমবার সকালে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি।

ছবি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক ও বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ।

যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।

ভারতে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম দফার টিকাদান। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে।

সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাদান। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি কারোনায় আক্রান্ত ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।

বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

আপডেট সময় ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১