ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

মেসি যুক্তরাষ্ট্রে এলে তার পায়ে চুমু খাবো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কিছুটা বাজে সময় পেরিয়ে আবারও দুর্দান্ত ফর্মে ফিরেছেন লিওনেল মেসি। লা লিগায় শেষ কয়েকটি ম্যাচে অসাধারণ খেলে বর্তমানে তিনি সর্বোচ্চ গোলদাতা।

তবে ইউরোপের আসছে ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হবে। ফলে ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো দলে যোগ দিতে আর্জেন্টাইন তারকার আর কোনো বাধা থাকবে না।

গত মৌসুম শেষেই বার্সা ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মেসি। তবে চুক্তির জটিলতার কারণে তা আর হয়নি। আর সেসময়ই তাকে পেতে উঠেপড়ে লেগেছিল ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, পিএসজিসহ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কয়েকটি দল।

মেজর লিগ সকারে মেসির যাওয়ার ব্যাপারে এবারও গুঞ্জন রয়েছে। যেখানে মেসির জাতীয় দলের সাবেক সতীর্থ ফ্রাঙ্কো হারা তো ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে ফের সতীর্থ অথবা একই লিগে দেখতে উদগ্রীব হয়ে আছেন। ফরোয়ার্ড হারা বর্তমানে এমএলএসের ক্লাব এফসি ডালাসের হয়ে খেলছেন।

এক সাক্ষাৎকারে হারা এ ব্যাপারে বলেন, ‘যদি সে (মেসি) এখানে (এমএলএস) খেলতে আসে। তবে আমি তার পায়ে চুমু খাবো। এটা হবে বড় ধরনের পাগলামি। ’

তিনি আরও বলেন, ‘আমার জাতীয় দলের ক্যারিয়ারে মাঠে এমন ফুটবলারদের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। তবে মুখোমুখি হওয়াটা হবে দারুণ কিছু। ’

‘যুক্তরাষ্ট্রে জ্লাতান ইব্রাহিমোভিচ, গঞ্জালো হিগুয়াইনরা খেলেছে। আশাকরি মেসিও আসবে। ’-যোগ করেন আর্জেন্টার হয়ে ২০১০-১১ সালে ৪টি ম্যাচ খেলা হারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

মেসি যুক্তরাষ্ট্রে এলে তার পায়ে চুমু খাবো

আপডেট সময় ০৭:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১