ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

আগুয়েরোকে ‘লিজেন্ড’ বললেন গার্দিওলা

অাকাশ স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসিকে পেয়ে বার্সেলোনায় নির্ভার ছিলেন পেপ গার্দিওলা। নতুন ক্লাব ম্যানসিটিতে পেয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে। চলতি মৌসুমের শুরু থেকেই উড়ন্ত ফর্মে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানসিটির সর্বকালের সেরা গোল স্কোরার হতে আর দুটি গোল প্রয়োজন তার।
ক্লাবটি সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুকের গোলসংখ্যা ১৭৭টি। সেই মাইলফলক স্পর্শ করলে আগুয়েরোকে সংবর্ধনা দেওয়ার কথা জানালেন কোচ গার্দিওলা। ১৯২৮ থেকে এক যুগ খেলা ব্রুক এই গোল করেছেন ৪৯৪ ম্যাচ থেকে। আর আগুয়েরো ক্লাবটিতে খেলেছেন ২৫৯ ম্যাচ। এ পর্যন্ত ছয়টি হ্যাটট্রিক করেছেন ক্লাবের হয়ে।
আগুয়েরো ম্যানসিটিতে যোগ দিয়েছেন ২০১১ সালে। এ পর্যন্ত ক্লাবটির হয়ে করেছেন ১৭৫ গোল। শনিবার রাতে ওয়াটফোর্ডের বিপক্ষে আগুয়েরোর হ্যাটট্রিকে ৬-০ গোলের বড় জয় পায় ম্যানসিটি। শিষ্যের দুর্দান্ত এই পারফরমেন্সে দারুণ খুশি এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘সে একজন লিজেন্ড। এটা ক্লাবের ইতিহাসের একটা অংশ। আশা করছি এটা (রেকর্ড) দ্রুতই হবে। সেটা হলে বড়সর উদযাপন করা হবে।’
আর আগুয়েরো চলতি মৌসুমে পাঁচ ম্যাচ থেকে করেছেন পাঁচ গোল। ম্যানসিটিতে ছয় মৌসুম খেলা আগুয়েরো চারবারই মৌসুমে ২০টির বেশি গোল করেন। যার মধ্যে ২০১৪-১৫ মৌসুমে করেন ২৬ গোল।
Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

আগুয়েরোকে ‘লিজেন্ড’ বললেন গার্দিওলা

আপডেট সময় ০১:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭