ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ভালবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় অভিমান করে পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে। এ ঘটনায় প্রেমিক রাজুর (২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত রাজু ওই ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। প্রেমিকা একই ইউনিয়নের আলিপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাজু ও ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছর ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তারা দু’জনে একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিক রাজুকে মৃত ঘোষণো করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

আপডেট সময় ০১:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১