ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আটক থাকা অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা এ ঘটনায় রাষ্ট্রকে দায়ী করে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শোভন রহমান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় প্রমুখ।

নাসিরউদ্দিন প্রিন্স বলেন, করোনার ১১ মাসে দেশে যে মহা লুটপাট ও দুর্নীতি হয়েছিলো তার বিরুদ্ধে কলম ধরেছিলেন লেখক মুশতাক। এই সরকার এতই অসহিষ্ণু, তার মসনদ এতই দুর্বল যে, এই ন্যূনতম সমালোচনাও সহ্য করতে পারেনি। যেই এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে তাকেই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঠেলে দেওয়া হয়। যে সমাজে কথা বলার মতো কেউ থাকে না, সে সমাজের মেরুদণ্ড ভেঙে যায়। রাষ্ট্রীয়ভাবে মেরুদণ্ড ভাঙার আয়োজন চলছে। ছয় বার জামিন আবেদন করেও তিনি জামিন পাননি।

সমাবেশ বিক্ষোভ মিছিল সহকারে তারা শাহবাগের দিকে অগ্রসর হয়। অপরদিকে বিকেল তিনটায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১২:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১