ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সেই পাউলিনহোই বার্সার নায়ক

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

বার্সেলোনা ছেড়ে গিয়েছেন নেইমার। স্বাভাবিকভাবে বিশ্বসেরা এই ফরোয়ার্ডের স্থলে এক বিশ্বসেরাকেই আশা করেছিল বার্সা সমর্থকেরা। কিন্তু কেনা হলো চীনের ক্লাব গুয়াংঝু এভারগ্রান্দে খেলা মিডফিল্ডার পাউলিনহোকে। চায়নিজ ক্লাবে খেলা ফুটবলার কিনা বার্সেলোনায়। এই নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিল বার্সা সমর্থকেরা। অথচ সেই পাউলিনহোই বার্সেলোনাকে জয় এনে দিলেন আজ। গেটাফের বিপক্ষে ২-১ গোলে জয়ী হওয়া ম্যাচে জয়সূচক গোলটি করেছেন পাউলিনহো। এই জয়ের ফলে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে বার্সেলোনা।
পাউলিনহো আজ নিজেকে প্রমাণ করতে সময় নিয়েছে মাত্র সাত মিনিট। ৭৭ মিনিটে ইভান রাকিটিচের বদলিতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই হোল্ডিং মিডফিল্ডার। ৮৪ মিনিটেই গেটাফে ডিফেন্ডারদের ছিটকে বক্সের মধ্যে থেকে দূরের পোস্টে বুলেট গতির শটে গোল করেছেন তিনি।
গোলের শুরুটা ছিল গেটাফের। বার্সা সমর্থকদের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল মিডফিল্ডার জাকু সিভাসাকি। ৩৯ মিনিটে গেটাফেকে এগিয়ে নিয়েছিলেন তিনি। মারকেল ভারাতার মাথা হয়ে আসা বলে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির ফ্রন্ট ভলিতে বার্সেলোনার জাল কাঁপিয়ে দিয়েছেন জাপানিজ এই মিডফিল্ডার। গোলরক্ষক টের স্টেগেন ঝাঁপ দিয়েও বলের নাগাল পাননি। সমতায় ফিরতে বার্সাকে সময় নিতে হয়েছে ২৩ মিনিট।

৬২ মিনিটে সার্জিও রবাতোর কাটব্যাক বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে দূরের পোস্টে জোরালো শটে গোল করে সমতায় ফিরিয়েছেন বদলি ডেনিস সুয়ারেস। সুয়ারেস সমতায় ফিরিয়ে সমর্থকদের স্বস্তি দিয়েছেন। আর শেষে পাউলিনহো গোল করে দর্শকদের দিয়েছেন আনন্দ নিয়ে বাড়ি ফেরার টিকিট।

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

সেই পাউলিনহোই বার্সার নায়ক

আপডেট সময় ১২:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭