ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:   

লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ দুই ম্যাচে হারের পর সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রোতোনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। এই জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তুরিনের ‘ওল্ড লেডি’রা। দলের জয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যটি ওয়েস্টন ম্যাককেনির।

ম্যাচের শুরু থেকে জুভেন্টাস বল দখলে এগিয়ে থাকলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ক্রোতোনে। সপ্তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা।

দ্বাদশ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় স্বাগতিকরা। তবে ডি-বক্সে বল পেয়ে বাইরে মারেন সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। ২৯তম মিনিটে দারুণ এক সুযোগ আসে রোনালদোর সামনে। ডান দিক থেকে ফেদেরিকো চিয়েসার নিচু ক্রসে কাছ থেকে বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।
৩৭তম মিনিটে চিয়েসার ক্রসে কাছ থেকে অ্যারন র‌্যামজির হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। পরের মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর ক্রসে ছয় গজ বক্সের সামনে দুর্দান্ত হেডে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এরপর বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে র‍্যামজির ক্রসে ছয় গজ বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৬৫তম মিনিটে ডি-বক্সে ঢুকে রোনালদোর নেওয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ম্যাককেনি। কর্নারে মাটাইস ডি লিখটের হেড প্রতিপক্ষের একজনের গায়ে লেগে পেয়ে যান যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। কাছ থেকে শটে আসরে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট হলো ৪৫। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে এবং ৫৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান শীর্ষে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

রোনালদোর জোড়া গোল, জুভেন্টাসের দুর্দান্ত জয়

আপডেট সময় ০৭:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১