ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা থাকলে পুলিশকে জানানোর আহ্বান

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার-নির্ধারিত স্থানের বাইরে রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় বা বাড়ি ভাড়া দেওয়া অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়া অথবা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া, চিকিৎসাসহ সব ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবে। রোহিঙ্গাদের অবস্থান এবং গতিবিধি শুধুমাত্র কক্সবাজারস্থ নির্দিষ্ট ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে। তারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান বা আশ্রয় গ্রহণ করতে পারবে না। তাদের নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ বাসা বা বাড়ি ভাড়া দিতে পারবে না।

এতে আরো বলা হয়, রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবে না। তারা সড়ক, রেল, নৌপথে এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন করতে পারবে না। সব ধরনের পরিবহনের চালক, শ্রমিক এবং সংশ্লিষ্টদের রোহিঙ্গাদের পরিবহন না করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ দেশের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা থাকলে পুলিশকে জানানোর আহ্বান

আপডেট সময় ১১:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭