ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দ্বিতীয় দফায় টিকা নিলেন রুবেল-মোস্তাফিজরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তামিম-সোম্যদের পর আজ দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা নিলেন রুবেল-মোস্তাফিজসহ মোট আটজন ক্রিকেটার। এই নিয়ে নিউজিল্যান্ডগামী দলের ১৪জন ক্রিকেটার টিকা গ্রহণ করলেন। বাকি রইল আরও ছয় জন।

শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেছেন মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এই সফরে কিউইদের বিপক্ষে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচের পাশাপাশি তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-রিয়াদরা।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। আর ওয়েলিংটনে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিলটনে বাংলাদেশ সময় সকাল সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার বিকেলে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়

দ্বিতীয় দফায় টিকা নিলেন রুবেল-মোস্তাফিজরা

আপডেট সময় ০৮:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১