ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৎভাইয়ের ছুরিকাঘাত: মা-বোনের পর শিশু তাহসানেরও মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎভাইয়ের ছুরিকাঘাতে আহত শিশু তাহসানও (৭) মারা গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ১২টার দিকে সৎমা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহাকে (৯) ছুরি দিযে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন ঘাতক আবাদ হোসেন।

এ সময় তার ছুরির আঘাতে আহত হয় শিশু তানসান। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় সে মারা যায়।

শুক্রবার সকালে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সৎভাই আবাদের ছুরিকাঘাতে আহত শিশু তাহসান হাসপাতালে মারা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ জানিয়েছেন, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই তিনি তাদের ওপর হামলা চালান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করেন তিনি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সৎভাইয়ের ছুরিকাঘাত: মা-বোনের পর শিশু তাহসানেরও মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১