ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে আজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা অভিযান শুরু হয়ে যাচ্ছে আজ। দল রওনা দিচ্ছে দুই ভাগে ভাগ হয়ে। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা যাবেন একেবারেই দলছুট হয়ে।

আজ সকাল ১০টায় প্রথম ভাগে রওনা দেবেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, লিটন দাস। বাকিরা যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়ালশ বাদে কোচিং স্টাফের অন্যরা এখন ছুটিতে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকিরা একবারে দলের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকায়।

জোহানেসবার্গের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সানফ্লাওয়ার মুশফিকদের প্রথম ঠিকানা। নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরটি শুরু হবে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ম্যাচটি শুরু হবে ২১ সেপ্টেম্বর। জোহানেসবার্গের টিম হোটেল থেকে আধঘণ্টার দূরত্বে প্রস্তুতি ম্যাচের ভেন্যু সাহারা পার্ক। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমে মুশফিকরা রওনা দেবেন ২৪ অক্টোবর। বাংলাদেশ দল রওনা হলেও তামিম আজই যাচ্ছেন না দক্ষিণ আফ্রিকায়। পাকিস্তান থেকে তিনি ফিরবেনই আজ সন্ধ্যায়। বিসিবি সূত্রে জানা গেছে, তামিম দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন আগামীকাল।

৪৩ দিনের এই সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা যাচ্ছে আজ

আপডেট সময় ০৪:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭