ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্দান্ত জয়ে বার্সাকে ফের পেছনে ফেলল রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ লা লিগায় দারুন জয় পেয়ে বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ফের দুই নম্বর উঠে এসেছে জিনেদিন জিদানের দল। তিনে নেমে গেছে বার্সেলোনা।

ঘরের মাঠের এই ম্যাচে দারুণ উজ্জীবিত ছিলো রিয়াল। শুরু থেকেই দলটি সাজিয়েছিল আক্রমণের পসরা।

ম্যাচ শুরুর ১২ মিনিট পরেই গোলের দেখা পায় রিয়াল। করিম বেঞ্জামার গোলে এগিয়ে যায় তারা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। দুদল আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধে আর কেউ গোলের দেখা পায়নি। ২-০ গোলের জয় নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে নেমে দুই দলই আপ্রাণ চেষ্টা করলেও কেউ গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেলো রিয়াল মাদ্রিদ। মোট ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। আগের দিন দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জিতে দুই নম্বরে উঠে এসেছিল বার্সেলোনা। তাদের পয়েন্ট ৪৬। টেবিলে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৪, ম্যাচ খেলেছে ২১টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

দুর্দান্ত জয়ে বার্সাকে ফের পেছনে ফেলল রিয়াল

আপডেট সময় ০৮:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১