ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভালোবাসা দিবসে প্রেমিকার জন্য যুবকের বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:   

বাগেরহাট থেকে পিরোজপুরের নাজিরপুরে এসে প্রেমিকার জন্য আশিক সমদ্দার শান্ত (২৫) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই মেয়ের আরও অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে জানতে পেরে রোববার সন্ধ্যার দিকে তিনি বিষপান করেন।

গুরুতর অবস্থায় ওই আশিক সমদ্দার শান্তকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

ওই যুবকের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হোগলাপাশা গ্রামে। তিনি ওই গ্রামের হেমলাল সমদ্দারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশিক সমদ্দার শান্তকে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বড় ব্রিজের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উপজেলা কনসার্ট ইম্পেরিয়াল ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, তার পরিচয় পাওয়া গেছে। তিনি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। তার কাছে পাওয়া একটি চিরকুট অনুযায়ী জানা গেছে, তিনি প্রেমের টানে নাজিরপুরে আসেন। এখানের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার কাছে এসে জানতে পারেন- ওই মেয়ের আরও একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তাই তিনি ক্ষোভে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

ভালোবাসা দিবসে প্রেমিকার জন্য যুবকের বিষপান

আপডেট সময় ১০:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১