ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেইমারকে ব্রাজিলে পাঠাতে নারাজ পিএসজি কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিপক্ষে ম্যাচে নামার আগেই ইনজুরিতে পড়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। খেলতে পারবেন না মেসিদের বিপক্ষে। এমতাবস্থায় অন্যান্য সময়ের মতো এবার নেইমারকে চোট সারাতে ব্রাজিলে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পিএসজি-র কোচ মাউরিসিও পচেত্তিনো।

মোট চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নেইমার। মঙ্গলবার তো বটেই, ১০ মার্চ ফিরতি লেগেও বার্সেলোনার বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। পচেত্তিনো বলেছেন, ‘দ্রুত ওর ফিটনেস ফেরানোর জন্য চেষ্টা করছি আমরা। ব্রাজিলে চিকিৎসা করানোর ব্যাপারে ক্লাব বা ফুটবলার, কারওর তরফেই কিছু বলা হয়নি। যা রটছে, তা নেহাতই গুজব।’

চার বছর আগে পিএসজি-তে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোট পেয়েছেন নেইমার। গোড়ালি, কুঁচকি, পাঁজর সব জায়গাতেই চোট পেয়েছেন। পচেত্তিনো আরো বলেন, ‘চোট খেলারই অংশ। আর প্রতিযোগিতা তো চলতে থাকবেই। ফ্রেঞ্চ কাপে হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে লিগের ম্যাচেও হতে পারত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

নেইমারকে ব্রাজিলে পাঠাতে নারাজ পিএসজি কোচ

আপডেট সময় ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১