ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিরা করোনার টিকা পাবেন বিনামূল্যে

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ায় বসবাসকারী বিদেশি নাগরিকরা জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় করোনার ভ্যাকসিন বিনামূল্যে পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। এর মধ্যে কূটনীতিক, প্রবাসী, শিক্ষার্থী, বিদেশি পত্নী ও শিশু, বিদেশি কর্মী এবং ইউএনএইচসিআর কার্ডধারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে টুইটার বার্তায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বলেন, নীতিগতভাবে মন্ত্রিপরিষদ অনিবন্ধিত বিদেশিদেরও বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করতে সম্মত হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে দায়িত্বরত কর্তৃপক্ষ আরও আলোচনা করবে। আমরা রাজ্য সরকার, বিদেশি দূতাবাস ও এনজিওগুলোতে সহায়তা করার জন্য পৌঁছে যাব।

তিনি আরও যোগ করেছেন, প্রথমে মালয়েশিয়ানদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বিদেশিরা কীভাবে এই টিকা দেবে সে সম্পর্কে বিস্তারিত পরে ঘোষণা করা হবে। এটি বিনাখরচে দেওয়ার সিদ্ধান্ত হলো, কারণ মালয়েশিয়ার প্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিনের সরবরাহ পর্যাপ্ত।

বৃহস্পতিবার মালয়েশিয়ার করোনার ভ্যাকসিন সরবরাহের অ্যাক্সেস গ্যারান্টি কমিটি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ানরা ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তবে টিকা দেওয়ায় বিদেশিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এই কর্মসূচির সাফল্যের মূল চাবিকাঠি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিরা করোনার টিকা পাবেন বিনামূল্যে

আপডেট সময় ০৬:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১