ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

সেই মাদ্রাসা ছাত্রী পতিতালয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৪ মাস পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জামালপুর যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও উদ্ধার হওয়া ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে সেঙ্গুয়া দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৪) গত ২৫ এপ্রিল বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় সুমাইয়ার পালক পিতা আবুল কালাম আজাদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আড়াই মাসে মেয়েকে উদ্ধার বা সন্ধান করতে না পেরে অবশেষে আবুল কালাম আজাদ বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ০৬-৭-১৭ ইং।

মঙ্গবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী ও জামালপুর সদরের পুলিশ যৌথ অভিযান চালিয়ে জামালপুর যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করে। বুধবার পুলিশ সুমাইয়া খাতুনের জবানবন্দি নেয়ার জন্য জামালপুর ম্যাজিষ্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই মাদ্রাসা ছাত্রী পতিতালয়ে

আপডেট সময় ০৩:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭