ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালিসে পিটিয়ে হত্যা: সাক্ষী সাংবাদিক ফারুকের বাড়িতে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার মেঘনা উপজেলায় সালিসে ওষুধ বিক্রেতা মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা মামলার সাক্ষী হওয়ার জেরে দৈনিক জনতার সহ-সম্পাদক গোলাম আক্তার ফারুক স্বপনের (কবি ফারুক আফিনদী) বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার তুলাতুলি শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম সাক্ষী ফারুকের বড় ভাই গোলাম ফকির আহমেদ। তাদের তিন ভাইয়ের কেউ বাড়িতে থাকেন না। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সন্ত্রাসীরা তাদের বসতঘরের চারদিকে ও রান্নাঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুন দেখতে পেয়ে নিহত মহিউদ্দিনের ভাই ও ভাতিজারা এসে দ্রুতে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এতে রান্নাঘরের আংশিক পুড়ে গেছে। বসতঘরের দরজায় লাগানো আগুন দ্রুত নেভানোর ফলে ঘরের কোনো ক্ষতি হয়নি।

একই বাড়ির শাহ আলমসহ মহিউদ্দিন হত্যার জামিনে থাকা আসামিরা রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন দৈনিক জনতার সহ-সম্পাদক গোলাম আক্তার ফারুক স্বপন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সালিসে মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। ওই মামলায় ১৩ আসামি জামিনে রয়েছে। তারা বাড়িতে এসে গত ৪ জানুয়ারি হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়।

এর আগে হত্যাকাণ্ডের ১৬ দিন পর ২৬ নভেম্বর সাংবাদিক ফারুকসহ বাদীপক্ষের ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আসামিরা।

মহিউদ্দিন হত্যাকাণ্ডের প্রধান আসামি মুজিবসেনা ঐক্যলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমানের স্ত্রী শাহানাজ পারভীন বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে ওই মামলার আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালিসে পিটিয়ে হত্যা: সাক্ষী সাংবাদিক ফারুকের বাড়িতে আগুন

আপডেট সময় ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১