ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে মামা-ভাগ্নের ছুরিকাঘাতে যুবক খুন

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেটে মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের টাকা নিয়ে বিরোধের জেরে মামা-ভাগ্নের ছুরিকাঘাতে রাজু দাস (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের জালালাবাদ থানাধীন হালদারপাড়া বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজু হালদারপাড়া এলাকার দুলাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জালালাবাদ থানাধীন দুস্কি এলাকার গোপি রায়ের ছেলে সজিব (১৭) ও তার মামা রুবেল দাস (২৫) রাজুর বুকে, পিঠে ও পাজরের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মোবাইল বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে মামা-ভাগ্নের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ১১:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১