ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতার ফুটবল বিশ্বকাপ: স্টেডিয়ামে বসেই দেখা যাবে সব ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বসতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর। করোনা আবহে বিশ্বজুড়ে স্থগিত রাখা হয়েছিল একাধিক ক্রীড়ার বড় টুর্নামেন্ট। করোনা অতিমারির সাময়িক ধাক্কা সামলে নিউ নর্মালে দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছে সব ধরনের খেলার টুর্নামেন্টগুলি।

ফুটবলপ্রেমীদের জন্য এবার সুখবর দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা‌। ২০২২ সালের কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে গ্যালারি ভর্তি দর্শক নিয়েই, সেই কথাই স্পষ্ট জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। জেনেভার এক ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত থেকে ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, “২০২২ সালের ফুটবল বিশ্বকাপে একটা ম্যাজিক থাকবে, ফুটবল বিশ্বকে আরও আশ্চর্যজনক করে তুলবে। যা ফুটবলকে আকর্ষণীয় করবে দর্শকদের কাছে।”

এছাড়াও সাম্প্রতিক সময়ে ফিফার এক সচেতনামূলক অভিযানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগদান করেছে। এর কারণ হিসাবে ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের আপৎকালীন ভিত্তিতে করোনা টিকা পাওয়ার কোন আশা নেই। তাই করোনার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪

কাতার ফুটবল বিশ্বকাপ: স্টেডিয়ামে বসেই দেখা যাবে সব ম্যাচ

আপডেট সময় ০৫:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১