ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শপথ নেওয়ার আগেই মারা গেলেন নারী কাউন্সিলর

আকাশ জাতীয় ডেস্ক:  

শপথ নেওয়ার আগেই মারা গেলেন মাগুরা পৌরসভার চারবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ( ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ) ও প্যানেল মেয়র-২ মোছা. ছোবেতারা বেগম মনিরা ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নারী কাউন্সিলর তার নির্বাচনী এলকাবাসীর কাছে খুবই জনপ্রিয় ছিলেন।

গত ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে চতুর্থবারে মতো নির্বাচিত হন। এসময় তিনি অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

ছোবেতারার মেয়ে সৈয়দ লুবনা জাহান মুন্নি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। সোমবার তাকে অসুস্থ অবস্থায় ঢাকায় সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা বুধবার বেলা ১১টায় রায়গ্রাম ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

শপথ নেওয়ার আগেই মারা গেলেন নারী কাউন্সিলর

আপডেট সময় ১০:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১