ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হোটেলের পেছনে পড়ে ছিল বৃদ্ধের লাশ, কানে ছুরিকাঘাতের চিহ্ন

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর লালবাজারে একটি হোটেলের পেছন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কানের পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা একদিন আগে দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে খুন করে হোটেলের পেছনে লাশটি ফেলে গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে মোহাম্মদীয় আবাসিক হোটেলের পেছনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, হোটেলের পেছনে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের বাম কানের উপর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে কেউ ওই ব্যক্তিকে খুন করে লাশ এখানে ফেলে গেছে।

এদিকে, লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা লাশের আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবু ফরহাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

হোটেলের পেছনে পড়ে ছিল বৃদ্ধের লাশ, কানে ছুরিকাঘাতের চিহ্ন

আপডেট সময় ০৩:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১