ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

পেলে-নেইমারদের সাবেক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন পালমেইরাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার ফাইনালে উঠে দুই ব্রাজিলিয়ান দল। অল ব্রাজিল ফাইনালে পেলে-নেইমারদের সাবেক ক্লাব সান্তোসকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে ল্যাটিন আমেরিকার সেরা ক্লাব নির্বাচিত হয়েছে পালমেইরাস। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রেনো লোপেস।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলার মোড় ঘুরেছে কয়েকবার। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে গ্যালারীতে প্রবেশ করা ৫০০ দর্শক ম্যাচটি বেশ উপভোগ করেছে। শিরোপা নির্ধারণী ফাইনালে লালকার্ডও পেয়েছেন একজন।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল কোনো দল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ব্যবধানেই। এরপর রেফারির কল্যাণে অতিরিক্ত আট মিনিট খেলার সুযোগ পায় দুদল। আর এসময়েই বাজিমাত করেছে পালমেইরাস।

যোগ করা সময়েরই একেবারে শেষ মুহূর্তে গোল করে পালমেইরাসকে জিতিয়ে দেন ব্রেনো লোপেস। ব্রেনো লোপেস মূল একাদশে ছিলেন না। ম্যাচের ৮৫ মিনিটে গ্যাব্রিয়েল মেনিনোর জায়গায় মাঠে নামানো হয় তাঁকে। আর মাঠে নেমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

পেলে-নেইমারদের সাবেক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন পালমেইরাস

আপডেট সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১