ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার এক তরুণী (২০) এর সাথে শারীরিক সম্পর্ক করেন এক যুবক। এরপর কিশোরী মকছুদুল ইসলাম তাহদিলকে (২৪) বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে কিশোরীকে মুখ না খুলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় তরুণী শনিবার (৩০ জানুয়ারি) রাতেই ধর্ষণের অভিযোগে থানায় তাহদিলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজহার নামীয় আসামি মকছুদুল ইসলাম তাহদিল জালালাবাদ থানাধীন বাছিরপুর মোল্লাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। মামলা দায়েরের পর থেকে লাপাত্তা রয়েছেন তাহদিল।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তাহদিল জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের ওই তরুণীর বাড়িতে যায়। এসময় তাহদিল জোরপূর্ব ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। শনিবার রাতে ওই তরুণীকে জালালাবাদ থানা পুলিশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে থানায় ভিকটিম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজহার নামীয় আসামি একজন। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আর কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ০১:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১