ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৌরসভা নির্বাচন: ফেনীতে ২ কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনী পৌরসভা নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৯টার দিকে পশ্চিম রামপুর তেতুল গাছৎলায় এ ঘটনা ঘটে।

আহত কাউন্সিলর প্রার্থীরা হলেন- স্বতন্ত্র ডালিম প্রতীকের তাজুল ইসলাম পাভেল ও বিএনপি সমর্থিত গাজর প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম। এদিকে, এ কেন্দ্রের আশপাশে কাউন্সির প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক হারে ককলেট নিক্ষেপের ঘটনা ঘটছে।

তাজুল ইসলাম পাভেল জানান, সকাল ৯টার দিকে ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে উট পাখি মার্কার দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা তাকে ঘেরাও করে মারধর করে।

গাজর প্রতীকের নুরুল ইসলাম জানান, রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রাখে। সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।

নুরুল ইসলাম জানান, এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। নারী ভোটারদেরও লাঞ্চিত করেছে তারা।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করার জন্য তারা এসব বলছে। সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পৌরসভা নির্বাচন: ফেনীতে ২ কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত

আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১