ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনা নগরীর জিরো পয়েন্ট থেকে প্রায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

জানা যায়, তাদের নিকট থেকে কাঁচের জারে থাকা ১২ পাউন্ড সাপের বিষ তরল ও পাউডার অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিল করা প্রতি জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা রয়েছে। আটক ব্যক্তিদের র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, আটক ব্যক্তিরা এই সাপের বিষ অন্য কাউকে পাচারের জন্য অপেক্ষা করছিল। যাদের কাছে এই সাপের বিষ দেওয়ার কথা, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফ্রান্স থেকে আনার পর এসব বিষ উচ্চপর্যায়ে মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলনায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

আপডেট সময় ০৭:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১