ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রমউইচকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। এ জয়ের মাধ্যমে নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে অনেকটা কোণঠাসা করে ফেলে ম্যানচেস্টার সিটি। দারুণ ছন্দে থাকা গিনদোয়ান ষষ্ঠ মিনিটে গোল উৎসবের শুরু করেন। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

২০তম মিনিটে বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে অনেকটা একইরকম শটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। ৩০তম মিনিটে বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন গিনদোয়ান।

বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাই যেন নিশ্চিত করে ফেলেন রিয়াদ মাহরেজ। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাহিম স্টার্লিং।

এরপর আর কোনো গোল না হওয়ায় ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

১৯ ম্যাচে পয়েন্ট ৪১ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১