ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্রুপকারীদের ভ্যাকসিন দিয়ে বেঁচে থাকার সুযোগ দিতে চান মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা নিয়ে বিদ্রুপকারী বিএনপি নেতাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা ভ্যাকসিন নিয়ে বিদ্রুপ করেছে, তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে।

আমরা চাই, তারা বেঁচে থাকুক, বেঁচে থেকে সরকারের সমালোচনা ও বিদ্রুপ করুক।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকা দেওয়া কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

করোনা ভ্যাকসিন নিজে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা আগে ভ্যাকসিন নিয়ে নিলে মানুষ বলবে, আমরা তাদেরকে দিলাম না। আমরা আগে তাদেরকে দেই। তারপর সবার দেওয়া শেষ হলে আমি নেবো।

যে ৫ জন প্রথম করোনা টিকা নিয়েছেন তারা সুস্থ আছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, আজ ৫জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের সঙ্গে কথা বলেছি। তারা ভালো আছেন। কোনো ধরনের সমস্যা হয়নি।

মন্ত্রী বলেন, পৃথিবীতে যতগুলো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ভারতের এই ভ্যাকসিন সবচেয়ে ভালো, এটা প্রমাণিত হয়েছে। এটার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আজ খুবই আনন্দিত। বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীও খুবই আনন্দিত। তিনি বলেন, ভ্যাকসিন অভাব হবে না। ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। যারা ভ্যাকসিন নেবেন, তারা নিবন্ধন করবেন। কোনো সমস্যা দেখা হলে চিকিৎসা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্রুপকারীদের ভ্যাকসিন দিয়ে বেঁচে থাকার সুযোগ দিতে চান মন্ত্রী

আপডেট সময় ০৫:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১