ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুন্দরগঞ্জে ভ্যানচালকের বাড়ি দখল করল জামায়াত নেতা গফফার!

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর ইউনিয়নে ভ্যানচালক আলম মিয়ার বসতভিটা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক জামায়াত নেতা গফফার মিয়া তার বাড়ি জোর করে দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভূক্তভোগী পরিবার জানিয়েছে, ২১ জানুয়ারি নিজাম খাঁ গ্রামের আলম মিয়ার বসতভিটা টিনের বেড়া দিয়ে দখল করে নেন গফ্ফার বাহিনীর লোকজন। পরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ আল মারুফ ও সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান ঘটনাস্থলে গিয়ে সেই বাড়ি উদ্ধার করে আলম মিয়াকে বুঝিয়ে দেন। পরে গফফার আবারও দলবল নিয়ে ওই বাড়ি দখল করে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের ইউএনও এবং ওসি।

স্থানীয়রা জানান, গফফার এলাকায় তার তিন ছেলে ও ভাইদের সহায়তায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছেন। তিনি একসময় জামায়াতের রাজনীতি করলেও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করেন।

বাড়ি দখলের বিষয়ে ভ্যানচালক আলম মিয়া বলেন, আমি গরিব মানুষ। ভ্যান চালিয়ে খাই। আমার এই বাড়ি ভিটা ছাড়া কিছুই নেই। গফ্ফার দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে। এ জন্য বিভিন্ন সময় আমার ও এলাকার অনেকের নামেই সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আর তার বিরুদ্ধে মামলা করছি কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। গফ্ফার ও তার ছেলেরা মিলে আমি বাড়িটা দখল করে নিয়েছে। এখন আল্লাহকে ছাড়া বিচার দেওয়ার জায়গা কোথায়।

অভিযুক্ত গফ্ফার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি ওই বাড়ি দখল করব। কেউ যদি ঠেকাতে পারে ঠেকাক।

ওসি আবদুল্লাহিল জামান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গফফারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, অভিযোগ পেয়ে ইউএনও ও পুলিশ এলাকায় গেলে গফ্ফার বাহিনী পালিয়ে যায়। পুলিশ চলে আসলে আবার হুমকি ধমকি দিয়ে বাড়ি দখল করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ভ্যানচালকের বাড়ি দখল করল জামায়াত নেতা গফফার!

আপডেট সময় ০৪:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১