ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় সালিশে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

আশুলিয়ার সালিশ বৈঠকের নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম লিটন মালন (২৫)। লিটন আশুলিয়ার চাকল গ্রামে শ্রী রাজ কিষন মালনের ছেলে। এ ঘটনায় হত্যার অভিযোগে আশুলিয়ার থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার পাথালিয়ার ইউনিয়নের চকলগ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া আছে এমন অভিযোগ তুলে বুধবার রাতে লিটনের বাড়িতে সালিশ বৈঠক বসানো হয়। পাথালিয়ার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদের আহম্মেদ নেতৃত্বে আতিকুল, ছকু, নুরু ইসলামসহ ১০/১২ জন মিলে ওই সালিশ বৈঠকে লিটনকে পিটিয়ে হত্যা করে। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে সালিশ বৈঠকের হোতারা আত্মহত্যার প্রচারণা চালায়। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসী জানায়, লিটন মালন পেশায় ট্রাক চালক। টাকা চাওয়াকে কেন্দ্র করে ওই গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সেখানে টাকা চাওয়ার অভিযোগ তুলে তাকে নির্যাতন করা হলে তার মৃত্যু হয়।

লিটন ভাই রিপন বলেন, পাথালিয়ার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ফরিদ আহম্মেদ পাশে নারীর কাছে টাকা ধার চাওয়ার কারণে তারা লিটন মালনকে বিচার করতে যান। বিচারের সময় তাকে হাঁত, পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লিটনের পরিবার দাবি করেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি আসামী ধরার জন্য অভিযান চালানো হচ্ছে । এই ঘটনার আশুলিয়ার থানায় মামলাও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় সালিশে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭