ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি নেয়ার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা কার্যক্রম চলমান রাখতে ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন কোভিড-১৯ মহামারীকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইডলাইন অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায়।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই আভাস দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে খেজুর আমদানি ও এলএনজি কেনার নীতিগত অনুমোদন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি নেয়ার নির্দেশ

আপডেট সময় ১২:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১