ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

পথচারী বাঁচাতে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরে রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন।

শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামকরণ স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও অপরজন হলেন- একই উপজেলার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান(১৭)। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টার সময় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামকরণস্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

শিবচর হাইওয়ে থানার ওসি সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

পথচারী বাঁচাতে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে নিহত ২

আপডেট সময় ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১