ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বস্তির জয়ে শীর্ষে উঠল পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লেইভিন কুরজাওয়ার একমাত্র গোলে অঁজিকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি।

ম্যাচের আগে করোনা পরীক্ষায় পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো এবং তিন খেলোয়াড়ের পজিটিভ আসে।

করোনার এমন ছোবলে খেলার আগেই শক্তিমত্তায় পিছিয়ে পড়ে প্যারিসের দলটি। মাঠের খেলায়ও সেই প্রভাব পড়ে।

খেলার দ্বিতীয় মিনিটেই গোল খেতে বসেছিল পিএসজি। তবে দারুণ এক সেভ করে দলকে সেই যাত্রায় বাঁচান গোলরক্ষক কেইলর নাভাস। এরপর প্রথমার্ধের প্রায় পুরোটা সময় কার্যকর কোনো আক্রমণ শানাতে পারেননি নেইমার-এমবাপ্পেরা।

যদিও ২৭তম মিনিটে আনহেল দি মারিয়ার পাস ডি-বক্সে নেইমারকে খুঁজে পায়। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একবার গোল হজম করার খুব কাছে চলে গিয়েছিল পিএসজি। তবে এবারও ত্রাতা হিসেবে এগিয়ে আসেন নাভাস। দিওনির ডাইভিং হেড পা দিয়ে ফেরান তিনি। এর কিছুক্ষণ পর দুটি ভালো সুযোগ নষ্ট করেন এমবাপ্পে ও দি মারিয়া। দুটি সুযোগই তৈরি করেন নেইমার।

অবশেষে ৭০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে তার সতীর্থরা ঠিকমতো ক্লিয়ার না করতে পারায় বল চলে যায় কুরজাওয়ার পায়ে। সঙ্গে সঙ্গে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার।

এই নিয়ে ২০ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল পিএসজি। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লিঁওর পয়েন্ট ৪০। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে লিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বস্তির জয়ে শীর্ষে উঠল পিএসজি

আপডেট সময় ০৯:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১