ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

মাইন্ড গেম খেলায় আমার কোনো দক্ষতা নেই: ক্লপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

লিভারপুলের পরবর্তী ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। স্পেনে যেমন রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো, তেমনি ইংলিশ ফুটবলে নর্থ-ওয়েস্ট ডার্বি মানে দুই লাল সেনাদের যুদ্ধ।

অলরেড বনাম রেড ডেভিল। বিশ্ব ফুটবলে সেরা লড়াইয়ের একটি। এমন একটি ম্যাচের আগে কথার লড়াই শুরু হবে, সেটাই স্বাভাবিক। তবে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি স্যার আলেক্স ফার্গুসনের মতো নন এবং মাইন্ড গেম খেলায় দক্ষ নন।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে তাদের ঠেলে শীর্ষে ওঠে এসেছে ইউনাইটেড। কেবল ঐতিহাসিক লড়াই নয়, সিংহাসনের দখলের জন্যও রোববারের (১৭ জানুয়ারি) ম্যাচটির দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা।

রেড ডেভিলদের অ্যানফিল্ডে আতিথেয়তা দেওয়ার আগে ক্লপকে অবশ্য চিন্তা করতে হচ্ছে শত্রুদের নিয়ে। কারণ সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের পেনাল্টি থেকে গোল নিয়ে খোঁচা দেন জার্মান কোচ। তার জন্য উল্টো সাবেক রেফারি মার্ক ক্লাটেনবার্গ সমালোচনা করেন ক্লপকে।

অবশ্য তা তেমন গায়ে মাখেননি লিভারপুল কোচ। তিনি বলেন, ‘আমি কি বলেছি তা নিয়ে কে কি বলল তাতে কি আমি অবাক হবো? আমি কি অবাক হবো যে, মার্ক ক্লাটেনবার্গ এ নিয়ে বলেছে তার জন্য? না। তবে আমি বিভিন্ন কারণে স্যার আলেক্স ফার্গুসন নই। আমার কোনো দক্ষতা নেই মাইন্ড গেম খেলায়। এটাই আমার সমস্যা। ’

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

মাইন্ড গেম খেলায় আমার কোনো দক্ষতা নেই: ক্লপ

আপডেট সময় ০৭:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১